AMARNATH - by Sister Nivedita
Whole Text and Proper Bengali Meaning
The prose “Amarnath” by Sister Nivedita is an important text in the WBCHSC Class 11 Semester 1 English syllabus. Here, Sister Nivedita describes a journey to Amarnath with Swami Vivekananda and everything they saw during that time. This article provides the complete text along with a detailed and easy Bengali meaning, so that students can understand the lesson clearly. It will help Class 11 WBCHSE students prepare the chapter easily for exams and improve their understanding of the text.SEE ALSO-
The Swami and Mother-Worship - Text and Bengali Meaning : Here
The Swami and Mother-Worship - MCQ type Questions : Here
TEXT :
তখন আছাবলের মোগল বাগানে খোলা আকাশের নিচে খাবার খাওয়া হচ্ছিলো, হঠাৎ স্বামীজি ঘোষণা করলেন যে তিনি তীর্থযাত্রীদের সঙ্গে অমরনাথ যাবেন এবং তাঁর কন্যাকেও সঙ্গে নিয়ে যাবেন (কন্যা বলতে ভগিনী নিবেদিতা, কারণ নিবেদিতা কে তিনি ? কন্যা করেছিলেন)। আমাদের ছোট দলের মধ্যে আনন্দ ও অভিনন্দনের এত বেশি অনুভূতি ছিল যে, এই সৌভাগ্যবান সদস্যের পথে কোনো বাধা দেওয়ার প্রশ্নই ওঠেনি। এভাবেই, এবং যাত্রার দায়িত্বে থাকা রাজ্যের কর্মকর্তার সাহায্যে, এই অনন্য অভিজ্ঞতার জন্য প্রস্তুতি শুরু হয়ে গেল।
Kashmir seemed, in those weeks, to be full of pilgrims. We left Achhabal, and returned to our boats at Islamabad, for final arrangements, and everywhere we saw the march of gathering hosts. It was all very quiet and orderly and picturesque. Two or three thousand people would encamp in a field, and leave it before dawn, with no trace of their occupation, save the ashes of their cookingfires. They carried a bazaar with them, and at each halting place, the pitching of tents, and opening of shops, took place with incredible rapidity. Organisation appeared to be instinctive. A broad street would run through the middle of one part of the camp, and here one could buy dried fruits, milk, dahls, and rice. The tent of the Tehsildar,-with that of the Swami on one side, and my own on the other,-was generally placed near some advantageous spot for the lighting of the evening fire, and thus his neighbourhood tended to form a social centre.
সেই কয়েক সপ্তাহে মনে হচ্ছিল কাশ্মীর যেন তীর্থযাত্রীতে ভরে গেছে। শেষ প্রস্তুতি নেওয়ার জন্য আমরা আছাবল ছেড়ে ইসলামাবাদে আমাদের নৌকায় ফিরে এলাম, এবং চারদিকে আমরা তীর্থযাত্রীদের ক্রমবর্ধমান সমাবেশ দেখতে পেলাম। সবকিছুই ছিল খুব শান্ত, সুশৃঙ্খল এবং মনোরম। দুই-তিন হাজার মানুষ একটি মাঠে শিবির করত এবং ভোর হওয়ার আগেই চলে যেত, তাদের থাকার একমাত্র চিহ্ন থাকত শুধু রান্নার আগুনের ছাই। তারা নিজেদের সঙ্গে একটি চলমান বাজারও নিয়ে চলত। প্রতিটি বিশ্রামের স্থানে খুব দ্রুত তাবু খাটানো এবং দোকান বসানোর কাজ শুরু হয়ে যেত। মনে হতো এইসব গোছানো গোছানোর ব্যাপারটা যেন তাদের স্বভাবজাত। শিবিরের এক অংশের মাঝখান দিয়ে একটি চওড়া রাস্তা থাকত, আর সেখানে শুকনো ফল, দুধ, ডাল এবং চাল কেনা যেত। তহসিলদারের তাবু—এক পাশে স্বামীজির তাবু এবং অন্য পাশে আমার তাবু—সাধারণত এমন জায়গায় বসানো হতো যেখানে সন্ধ্যার আগুন জ্বালানো সুবিধাজনক। ফলে তাঁর (স্বামীজির) তাবুর আশপাশের জায়গাটি ধীরে ধীরে এক ধরনের সামাজিক মিলনকেন্দ্রে পরিণত হতো।
There were hundreds of monks, of all the orders, with their Gerrua tents, some no larger than a good-sized umbrella, and amongst these, the Swami's influence appeared to be magnetic. The more learned of them swarmed about him at every halting place, filling his tent, and remaining absorbed in conversation, throughout the hours of day light. The talk on their side, he told us afterwards had been all of Siva, and they had remonstrated with him seriously, when he had insisted, occasionally, on drawing their attention to the world about them. Even foreigners, they urged, were men. Why make such distinctions between Swadesh and bidesh? Nor could many of them understand the warmth of his love and sympathy for Mohammedanism. The same other-world-liness that made Swadesh and bidesh indistinguishable, also prevented these simple souls from formally conceiving of a unity, in which Hindu and Mohammedan were but rival elements. The soil of the Punjub, they argued, was drenched with the blood of those who had died for the faith. Here, at least, let him practise a narrow orthodoxy! In answer to this, as became one who was, in fact 'an anachronism of the future', the Swami made those practical concessions of the moment that were expressive of his love for the brethren, and drove his principles home to their minds with the greater force and vehemence. But, as he told the tale of his warm discussions, the foreign mind could not help, with some amusement, noting the paradox that the Tehsildar himself, and many officers and servants of the pilgrimage, had been Mussulmans, and that no one had dreamt of objecting to their entering the Cave with the Hindu worshippers, on the ultimate arrival at the shrine. The Tehsildar came afterwards, indeed, with a group of friends, begging formal acceptance by the Swami as disciples; and in this, no one seemed to find anything incongruous or surprising.
সেখানে সব ধরনের সম্প্রদায়ের শত শত সন্ন্যাসী ছিলেন। তাদের গেরুয়া রঙের তাবুগুলির মধ্যে অনেকগুলোই ছিল খুব ছোট, প্রায় বড় একটি ছাতার মতো। এই সব সন্ন্যাসীদের মধ্যে স্বামীজির প্রভাব ছিল যেন এক চুম্বকের মত আকর্ষণীয়। যেসব সন্ন্যাসী বেশি পণ্ডিত ছিলেন, তারা প্রতিটি বিশ্রামের জায়গায় স্বামীজির চারপাশে ভিড় জমাতেন। তারা তাঁর তাবুতে এসে দিনের আলো থাকা পর্যন্ত গভীর আলোচনায় মগ্ন থাকতেন। পরে স্বামীজি আমাদের বলেছিলেন যে তাদের আলোচনার বিষয় ছিল মূলত শিবকে নিয়ে। মাঝে মাঝে যখন স্বামীজি তাদের আশপাশের জগতের দিকে দৃষ্টি দিতে বলতেন, তখন তারা তা নিয়ে আপত্তি জানাতেন। তাদের মতে, বিদেশিরাও মানুষই। তাহলে স্বদেশ আর বিদেশের মধ্যে এত পার্থক্য কেন করা হবে? তাদের অনেকেই আবার মুসলমান ধর্মের প্রতি স্বামীজির গভীর ভালোবাসা ও সহানুভূতি বুঝতে পারতেন না। তাদের এই পার্থিব জগতের প্রতি উদাসীনতা এমন ছিল যে স্বদেশ ও বিদেশ তাদের কাছে একই মনে হতো। একই কারণে তারা ভাবতেই পারতেন না যে এমন এক ঐক্য থাকতে পারে, যেখানে হিন্দু ও মুসলমান কেবল ভিন্ন ভিন্ন উপাদান। তারা যুক্তি দিতেন যে পাঞ্জাবের মাটি ধর্মের জন্য প্রাণ দেওয়া মানুষের রক্তে ভিজে আছে। অন্তত এখানে যেন স্বামীজি কঠোর ধর্মীয় নিয়ম মেনে চলেন। এর উত্তরে স্বামীজি, যিনি আসলে ভবিষ্যতের এক অগ্রগামী মানুষ ছিলেন, পরিস্থিতি অনুযায়ী কিছু ব্যবহারিক সমঝোতা করতেন। এতে তাঁর সহযাত্রীদের প্রতি ভালোবাসা প্রকাশ পেত, কিন্তু একই সঙ্গে তিনি নিজের নীতিগুলিও তাদের কাছে দৃঢ়ভাবে তুলে ধরতেন। স্বামীজি যখন এই উষ্ণ আলোচনাগুলোর কথা বলতেন, তখন একজন বিদেশি হিসেবে আমার কাছে একটি বিষয় কিছুটা হাস্যকর মনে হয়েছিল। তীর্থযাত্রার তহসিলদার নিজে এবং অনেক কর্মকর্তা ও কর্মচারীই ছিলেন মুসলমান। অথচ কেউ কখনো আপত্তি করেনি যে তারা হিন্দু ভক্তদের সঙ্গে অমরনাথ গুহায় প্রবেশ করবে। পরে সেই তহসিলদারই কয়েকজন বন্ধুকে নিয়ে এসে স্বামীজির কাছে তাঁর শিষ্য হিসেবে গ্রহণ করার অনুরোধ করেন। আশ্চর্যের বিষয়, এতে কারও কাছে কোনো অসঙ্গতি বা বিস্ময়ের কিছু মনে হয়নি।
Leaving Islamabad, we caught up somewhere with the pilgrimage, and camped with it, for that night, at Pawan, a place famous for its holy springs. I can remember yet the brilliance of the lights reflected in the clear black waters of the tank that evening, and throngs of pilgrims proceeding in little groups from shrine to shrine.
ইসলামাবাদ ছেড়ে আমরা পথে কোথাও গিয়ে তীর্থযাত্রীদের দলের সঙ্গে মিলিত হলাম। সেই রাতে আমরা তাদের সঙ্গেই পাওয়ান নামে একটি স্থানে শিবির করলাম। জায়গাটি তার পবিত্র ঝরনাগুলির জন্য বিখ্যাত। এখনও আমার মনে আছে সেই সন্ধ্যায় ট্যাংকের স্বচ্ছ কালো জলে অসংখ্য আলোর ঝলকানি কী সুন্দরভাবে প্রতিফলিত হচ্ছিল। ছোট ছোট দলে তীর্থযাত্রীরা এক মন্দির থেকে আরেক মন্দিরে যাচ্ছিলেন।
At Pahlgam—the village of the shepherds–the camp halted for a day, to keep ekadasi. It was a beautiful little ravine floored, for the most part with sandy islands in the pebble-worn bed of a mountain stream. The slopes about it were dark with pine-trees, and over the mountain at its head was seen, at sunset, the moon not yet full. It was the scenery of Switzerland or Norway, at their gentlest and loveliest. Here we saw the last of human dwellings, a bridge, a farm house, with its ploughed fields, and a few saeter-huts. And here, on a grassy knoll, when the final march began, we left the rest of our party encamped.
পাহেলগাঁও—যার অর্থ রাখালদের গ্রাম—সেখানে একাদশী পালনের জন্য শিবির একদিনের জন্য থেমে ছিল। জায়গাটি ছিল একটি সুন্দর ছোট উপত্যকা। উপত্যকার মেঝে জুড়ে ছিল পাহাড়ি ঝরনার কাঁকরে-ভরা খাতের মধ্যে ছড়িয়ে থাকা বালুময় ছোট ছোট দ্বীপ। চারপাশের ঢালু পাহাড়গুলি ঘন পাইন গাছে ঢাকা ছিল। উপত্যকার মাথার ওপর পাহাড়ের পাশে সূর্যাস্তের সময় দেখা যাচ্ছিল প্রায় পূর্ণ হয়ে আসা চাঁদ। পুরো দৃশ্যটি ছিল সুইজারল্যান্ড বা নরওয়ের সবচেয়ে শান্ত ও মনোরম প্রাকৃতিক দৃশ্যের মতো। এখানেই আমরা মানুষের শেষ বসতি দেখেছিলাম—একটি সেতু, একটি খামারবাড়ি, যার পাশে চাষ করা জমি, আর কয়েকটি ছোট পাহাড়ি কুঁড়েঘর। এরপর যখন শেষ যাত্রা শুরু হলো, তখন একটি ঘাসে ঢাকা ছোট টিলায় আমরা আমাদের দলের বাকি সদস্যদের তাঁবুতে রেখে এগিয়ে গেলাম।
Through scenes of indescribable beauty, three thousand of us ascended the valleys that opened before us as we went. The first day we camped in a pine-wood; the next, we had passed the snow-line, and pitched our tents beside a frozen river. That night, the great camp-fire was made of juniper, and the next evening, at still greater heights, the servants had to wander many miles, in search of this scanty fuel. At last the regular pathway came to an end, and we had to scramble up and down, along goat-paths, on the face of steep declivities, till we reached the boulder-strewn gorge, in which the Cave of Amarnath was situated. As we ascended this, we had before us the snow-peaks covered with a white veil, newly fallen; and in the Cave itself, in a niche never reached by sunlight, shone the great ice-lingam, that must have seemed, to the awestruck peasants who first came upon it, like the waiting Presence of God.
অবর্ণনীয় সুন্দর দৃশ্যের মধ্য দিয়ে আমরা প্রায় তিন হাজার তীর্থযাত্রী একসঙ্গে সামনের উন্মুক্ত উপত্যকাগুলি দিয়ে উপরে উঠতে লাগলাম। প্রথম দিন আমরা একটি পাইন বনের মধ্যে তাঁবু ফেলেছিলাম। পরের দিন আমরা তুষাররেখা পার হয়ে একটি জমে যাওয়া নদীর পাশে তাঁবু খাটালাম। সেই রাতে বড় ক্যাম্পফায়ার জ্বালানো হয়েছিল জুনিপার কাঠ দিয়ে। আর তার পরের সন্ধ্যায়, আরও উঁচুতে উঠলে, অল্প এই জ্বালানি খুঁজতে চাকরদের অনেক দূর পর্যন্ত ঘুরে বেড়াতে হয়েছিল। অবশেষে চলার নিয়মিত পথ শেষ হয়ে গেল। তখন খাড়া পাহাড়ের ঢালে ছাগলের হাঁটাচলার সরু পথ ধরে উঠানামা করতে করতে আমরা এগোলাম, যতক্ষণ না পাথরে ভরা একটি গিরিখাতে পৌঁছালাম, যেখানে অমরনাথের গুহা অবস্থিত। সেখানে উঠতে উঠতে সামনে দেখা যাচ্ছিল সদ্য পড়া তুষারে ঢাকা সাদা শিখরগুলি। আর গুহার ভিতরে, এমন এক কোণে যেখানে কখনও সূর্যের আলো পৌঁছায় না, সেখানে জ্বলজ্বল করছিল সেই বিশাল বরফের শিবলিঙ্গ। প্রথম যে সাধারণ গ্রামবাসীরা এটি দেখে আশ্চর্য হয়েছিল, তাদের কাছে নিশ্চয়ই এটি ঈশ্বরের উপস্থিতির মতো মনে হয়েছিল।
The Swami had observed every rite of the pilgrimage, as he came along. He had told his beads, kept fasts, and bathed in the ice-cold waters of five streams in succession, crossing the river-gravels on our second day. And now, as he entered the Cave, it seemed to him, as if he saw Siva made visible before him. Amidst the buzzing, swarming noise of the pilgrim-crowd, and the overhead fluttering of the pigeons, he knelt and prostrated two or three times, unnoticed; and then, afraid lest emotion might overcome him, he rose and silently withdrew. He said afterwards that in these brief moments he had received from Siva the gift of Amar, —not to die, until he himself had willed it. In this way, possibly, was defeated or fulfilled that presentiment which had haunted him from childhood, that he would meet with death, in a Siva temple amongst the mountains.
স্বামীজি এই তীর্থযাত্রার সব নিয়ম মেনে চলেছিলেন। তিনি জপমালা জপ করেছিলেন, উপবাস রেখেছিলেন, এবং দ্বিতীয় দিনে নদীর পাথুরে তীর পার হওয়ার সময় পরপর পাঁচটি বরফঠান্ডা ঝরনায় স্নান করেছিলেন। আর এখন গুহায় প্রবেশ করার সময় তাঁর মনে হয়েছিল যেন তিনি শিবকে স্বচক্ষে দেখতে পাচ্ছেন। তীর্থযাত্রীদের ভিড়ের গুঞ্জন আর মাথার ওপর উড়তে থাকা পায়রার ডানার শব্দের মাঝেও তিনি নীরবে দু-তিনবার হাঁটু গেড়ে প্রণাম করলেন। তারপর আবেগে ভেসে যাওয়ার ভয়ে তিনি উঠে নিঃশব্দে বাইরে চলে এলেন। পরে তিনি বলেছিলেন, ওই অল্প সময়ের মধ্যেই তিনি শিবের কাছ থেকে ‘অমরত্বের বর’ পেয়েছেন—অর্থাৎ যতক্ষণ না তিনি নিজে ইচ্ছা করবেন, ততক্ষণ তাঁর মৃত্যু হবে না। হয়তো এভাবেই তাঁর ছোটবেলা থেকে মনে থাকা সেই অশুভ ইঙ্গিত —যে একদিন পাহাড়ের মধ্যে কোনো শিবমন্দিরে তাঁর মৃত্যু হবে, তার সমাপ্তি বা পরিবর্তন ঘটেছিল।
Outside the Cave, there was no Brahminic exploitation of the helpless people. Amarnath is remarkable for its simplicity and closeness to nature. But the pilgrimage culminates—on the great day of Rakhibandhan, and our wrists were tied with the red and yellow threads of that sacrament. Afterwards, we rested and had a meal, on some high boulders beside the stream, before returning to our tents.
গুহার বাইরে অসহায় মানুষের ওপর কোনো ব্রাহ্মণ্য শোষণ ছিল না। অমরনাথ তীর্থস্থানটি বিশেষভাবে উল্লেখযোগ্য ছিল তার আরম্ভরহীন সরলতা এবং প্রকৃতির খুব কাছাকাছি থাকার জন্য । আর এই তীর্থযাত্রার চূড়ান্ত মুহূর্ততে আসে রাখীবন্ধনের দিন। সেদিন আমাদের কবজিতে সেই পবিত্র অনুষ্ঠানের লাল-হলুদ সুতো বেঁধে দেওয়া হয়েছিল। এরপর আমরা একটু বিশ্রাম নিয়েছিলাম এবং ঝরনার ধারে উঁচু পাথরের ওপর বসে খাবার খেয়েছিলাম। তারপর আবার নিজেদের তাঁবুতে ফিরে গিয়েছিলাম।
The Swami was full of the place. He felt that he had never been to anything so beautiful. He sat long silent. Then he said dreamily, "I can well imagine how this Cave was first discovered. A party of shepherds, one summer day, must have lost their flocks, and wandered in here in search of them. Then, when they came home to the valleys, they told how they had suddenly come upon Mahadev!"
স্বামীজি এই স্থানটির সৌন্দর্যে গভীরভাবে মুগ্ধ হয়েছিলেন। তাঁর মনে হয়েছিল, তিনি এর আগে এত সুন্দর কিছু কখনও দেখেননি। তিনি অনেকক্ষণ নীরবে বসে রইলেন। তারপর স্বপ্নময় ভঙ্গিতে বললেন, “আমি সহজেই কল্পনা করতে পারি, এই গুহাটি প্রথম কীভাবে আবিষ্কৃত হয়েছিল। কোনো এক গ্রীষ্মের দিনে একদল রাখাল তাদের ভেড়ার পাল হারিয়ে ফেলেছিল এবং খুঁজতে খুঁজতে এখানে এসে পড়েছিল। তারপর যখন তারা উপত্যকায় ফিরে যায়, তখন তারা সবাইকে বলেছিল যে তারা হঠাৎ মহাদেবের দর্শন পেয়েছে।”
Of my Master himself, in any case, a like story was true. The purity and whiteness of the ice-pillar had startled and enwrapt him. The cavern had revealed itself to him as the secret of Kailas. And for the rest of his life, he cherished the memory of how he had entered a mountain-cave, and come face to face there with the Lord Himself.
আমার গুরুর কাছে, ঠিক তেমনই একটি ঘটনাই যেন সত্যি ছিল। বরফের স্তম্ভটির নির্মলতা ও শুভ্রতা তাঁকে বিস্মিত ও গভীরভাবে আবিষ্ট করেছিল। সেই গুহাটি তাঁর কাছে কৈলাসের রহস্য যেন উন্মোচন করেছিল। জীবনের বাকি সময় তিনি সেই স্মৃতিকে সযত্নে ধরে রেখেছিলেন—যে একদিন তিনি একটি পাহাড়ি গুহায় প্রবেশ করেছিলেন এবং সেখানে স্বয়ং মহাদেবের মুখোমুখি হয়েছিলেন।
The Swami and Mother-Worship - Text and Bengali Meaning : Here
The Swami and Mother-Worship - MCQ type Questions : Here
No comments:
Post a Comment