Thursday, March 12, 2026

Autumn - J Clare Bengali Translation and Questions-Answers | Class 9 Bliss WB Board

AUTUMN - By John Clare Class 9 Text from Bliss WB Board


Autumn Poem Bengali Meaning -


আমার ভালো লাগে দমকা বাতাস

যা সারাদিন কাঁপায় গরাদহীন জানলা

আর শ্যাওলা ধরা এলম গাছ থেকে

উড়িয়ে নিয়ে যায় বিবর্ণ পাতাদের

আর পাক খাওয়াতো কাঁচের কাছ থেকে

আরও হাজার ঝরা পাতাদের সাথে যোগ দিত গলিপথ বেয়ে




আমি দেখতে ভালোবাসি কাঁপতে থাকা ছোট্ট ডালটাকে

যা নাচতেই থাকে সন্ধ্যের শেষ হওয়া অবধি

কুটিরের চিমনির উপর চড়াইটি

কিচির মিচির ডেকে বিশ্বাস করতে বলে

যে বসন্ত এখনও প্রেমের অভিনয় করছে

গ্রীষ্মের কোলে ফুল দিয়ে সাজিয়ে (বসন্ত এখনো গ্রীষ্মের সাথে ব্যস্ত, তারা আসতে অনেক দেরি, আপাতত এসেছে শরৎ)


আমার দেখতে ভালো লাগে কুটিরের ধোঁয়া

পাতাহীন গাছপালার মধ্যে দিয়ে

বাসা ঘিরে বসে থাকা পায়রারা

আজকের মতো বিবর্ণ এই নভেম্বরের দিনগুলোতে

গোবরের স্তূপের উপর মোরগটি ডেকে চলা

অনূর্বর প্রান্তরে হাওয়া কলের পাখার অবিরাম ঘুরে চলা




দাঁড় কাকের বুক থেকে খসে পড়া পালকের

কাটা ক্ষেতের উপর উড়ে পড়া

বুড়ো কাকটার বাসার কাছে ওক ফলগুলোর

টুপটাপ করে ঝরে পড়া

সবার অপেক্ষায় থাকা ঘোঁত ঘোঁত ডাকতে করতে থাকা শূকরের

ঠেলা ঠেলি এবং হুড়োহুড়ি করে সেখানে তাদের পরে যাওয়া।



IMPORTANT WORD-MEANINGS Key Vocabulary


1st stanza:

Fitful gusts: irregular wind / দমকা হাওয়া (যা থেমে থেমে আসে)

Casement: a kind of big window made of wood / জানলার পাল্লা

Mossy: শ্যাওলা ধরা

Elm tree এলম গাছ / a type of tree that is seen in western country

Faded leaf: বিবর্ণ বা শুকিয়ে যাওয়া পাতা

Twirling: পাক খাওয়া বা বনবন করে ঘোরা

2nd stanza:

Shaking twig: কম্পমান ছোট ডাল

Shut of eve: সন্ধ্যা নামার সময়

Cottage rig: কুঁড়েঘরের চালের উপরের অংশ

Chirp: পাখির কিচিরমিচির ডাক

Flirting by: চপলভাবে বা দুষ্টুমি করে পাশ কাটিয়ে যাওয়া

3rd stanza:

Cottage smoke: কুঁড়েঘর থেকে বের হওয়া ধোঁয়া

Naked trees: trees without leaves / পাতাঝরা বা ন্যাড়া গাছ

Dull: dreary / বিষণ্ণ, নিরস 

Dull November Days: নভেম্বরের বিষণ্ণ বা ধূসর দিন

Dung-hill: গোবরের স্তূপ বা আবর্জনার ঢিবি

Mill sails: হাওয়াকলের পাখা

heath: open land/ঊষর প্রান্তর

4th stanza:

Raven’s breast: chest of a type of crow/ দাঁড়কাকের বুক

Stubble lea: ফসল কাটার পর পড়ে থাকা মাঠের গোড়া বা ঘাসজমি

Acorns: ওক গাছের ফল

Pattering: টুপটাপ শব্দে পড়ার শব্দ

Grunting pigs: ঘোঁতঘোঁত শব্দ করা শূকর

Scramble: move fast/হুড়োহুড়ি করা

Agoing – moving




Poem Autumn by John Clare SUMMARY


In the poem 'Autumn', the poet John Clare presents the vivid picture of autumn's beauty in the countryside. On giving various account of its beauty, it is characterized by falling leaves, bare branches and strong winds.

By this poem John Clare presents the beauty of autumn with his own sweet will. In the very beginning of the poem the poet expressed that he loves the wind that shakes the casement all through the day and from the mossy elm-tree, it takes away all the faded leaves and twirled them near the window pane and thousands others leaves also twirled by the wind down the lane. The poet also loves to see the twig that shakes by the strong wind of autumn and it dances till the evening .The sparrow sits on the cottage's roof and its chirping notes make believe us that spring just flirted by in summers lap.

The poet loves to see the smoke of cottage that curls upward through the naked trees. On dull November days the pigeons move around its nest and the cock crows upon the dung hill. The mill continuously moves through the meadows. The feathers of raven falls on the stubble lea. In autumn, the fruit acorn falls from the tree near the old crow's nest by making pattering sound and the pigs grunt and wait for all in hurrying mood and they scramble to get those fruits.

The poem is nothing but poet's own view of nature that he hardly described the beauty of autumn in countryside, all through the poem.




AUTUMN POEM CLASS IX QUESTION – ANSWER

One word answer type questions suitable for MCQ and fill in the blanks Q-A

What shakes the casement all day? কে কেসমেন্টকে নাড়ায়?

- Gusts of wind (দমকা হাওয়া)

What describes the gusts of wind? দমকা বাতাসকে কিভাবে বর্ণনা করা হয়েছে?

- Fitful (দমকা/অস্থির)

From which tree does the faded leaf fall? কোন গাছ থেকে বিবর্ণ পাতাগুলো পড়ে?

- Elm (এলম গাছ)

What does the leaf do by the window-pane? জানলার কাঁচে পাতারা কী করে?

- Twirls (পাক খায়)

How many leaves are mentioned twirling down the lane? কত পাতা গলিপথে পাক খেতে থাকে?

- Thousand (সহস্র/হাজার)

Where does the faded leaf eventually go? বিবর্ণ পাতাগুলো শেষে কোথায় যায়?

- Down the lane (গলির নিচে)

How long does the shaking twig dance?

- Till eve (সন্ধ্যা পর্যন্ত) / shut off eve

Which bird sits on the cottage rig? কটেজের চিমনিতে কোন পাখি বসে ছিল?

- Sparrow (চড়ুই)

In whose lap does spring lie? বসন্ত কার কোলে শুয়ে আছে?

- Summer’s lap (গ্রীষ্মের)

Which season is described as "flirting by"?

- Spring (বসন্ত)

What adjective describes the elm tree? / How does the elm tree look like in the poem? এলম গাছকে বোঝাতে কী বিশেষণ ব্যবহার করা হয়েছে? /এলম গাছটি কেমন?

- Mossy (শ্যাওলা ধরা)

What is the sparrow’s sound called? / চড়াই পাখির ডাককে কী বলে?

- Chirp (কিচিরমিচির)

What does the smoke do as it goes up? কিভাবে ধোঁয়া উপরে উঠে যায়?

- Curls (কুণ্ডলী পাকায়)

From where the smoke comes? কোথা থেকে ধোঁয়া বেরোচ্ছিল?

- Cottage.

Through what kind of trees does the smoke curl? কোন ধরনের গাছের মধ্যে থেকে ধোঁয়া একেবেকে ভেসে যায়?

- Naked trees (পত্রহীন/ন্যাড়া)

What is the state of the trees in November? নভেম্বরে গাছগুলোর কেমন অবস্থা হয়?

- Naked (পত্রহীন)

Which month is described as "dull"? কোন মাসকে 'dull' বলা হয়েছে?

- November (নভেম্বর)

What kind of days are November days? নভেম্বরের দিনগুলো কেমন?

- Dull (ধূসর/একঘেয়ে)

Where are the pigeons nestled? কোথায় পায়রারা বসে আছে?

- Cote (পায়রার বাসা)

Where is the cock crowing? কোথা থেকে মোরগ ডাকছে?

- Dung-hill (গোবরের ঢিবি)

Where is the mill located? মিল কোথায় রয়েছে?

- Heath (নির্জন প্রান্তর)

What are seen "agoing" on the heath? ঊষর প্রান্তরের কাছে কী চলতে দেখা যায়?

- Mill sails (হাওয়াকলের পাখা)

What falls from the raven’s breast? দাঁড়কাকের বুক থেকে কী ঝরে পড়ে?

- Feather (পালক)

What falls pattering down the tree? গাছ থেকে টুপটাপ কী পড়ে?

- Acorns (ওক ফল)

Where do the acorns fall? কোথায় ওক গাছের ফল ঝরে পড়ে?

- Old crow’s nest (পুরানো কাকের বাসার কাছে)

Where does the raven's feather fall? দাঁড়কাকের পালক কোথায় পড়ে?

- Stubble lea (শস্যহীন ঘাসজমি)

What sound do the pigs make? শুকরের কীরকম শব্দ করে?

- Grunting (ঘোঁতঘোঁত)

What do the pigs do when the acorns fall? যখন ওকের ফল পড়ে, তখন শুকরের কী করে?

- Scramble (হুড়োহুড়ি করা)



MORE QUESTIONS: 

1. What happens to the leaves of the mossy elm-tree in autumn?

Ans: In autumn, the yellow leaves of the mossy elm-tree fall by the gusty wind. The wind whirled them by the window pane. They fall down in the lane in thousand numbers.

2. What are the things the poet loves to see on November days?

Ans: On November days the poet loves to see the curled up smoke through the bare trees, pigeons nestled around their cotes.

3. What does the poet mean by 'casement' in the poem "Autumn"?

Ans: In the poem "Autumn", by 'casement' the poet means a big window.

4. Where do the faded leaves twirl?

Ans: The faded leaves twirl by the window pane and thousands more down the lane.

5. How long do the shaking twigs dance?

Ans: The shaking twigs dance till the end of evening.

6. Where are the sparrows found?

Ans: The sparrows are found on the cottage rig.

7. What are the two other seasons mentioned in the poem "Autumn"?

Ans: The two other seasons mentioned in the poem "Autumn" are spring and summer.

8. Where is the cock found in the poem "Autumn"?

Ans: In the poem "Autumn" the cock is found on the dung- hill.

9. What is meant by the "stubble-lea" mention in the poem?

Ans: A lea is a meadow, a stretch of open grassland. Here the lea is full of stumps of corn left after harvest.

10. Name the birds and their cries mentioned in the poem "Autumn".

Ans: The birds mentioned in the poem "Autumn" are the sparrow, the pigeon, the cock, the raven and the crow.

The sparrow chirps and the cock crows.

11. Where do the acorns fall?

Ans: The acorns near the old crow's nest fall pattering down the tree. 

12. Describe the activities of the pigs in "Autumn"?

Ans: In "Autumn" the pigs wait for the acorns to fall. When they fall, they grunt and scramble and hurry to get them.

13. Who is the poet of the poem?
Ans: The poet of the poem is John Clare.

14. What does 'cote' mean?
Ans: The word 'cote' means nest.

15. What happens to the cottage smoke? 
Ans: The cottage smoke curl upwards through bare tree. 

Tuesday, March 10, 2026

My Last Duchess Bengali Meaning line by line | WBCHSE Class XI Semester 2

My Last Duchess by Robert Browning - Line-by-Line Bengali meaning - Bengali Summary - Word meaning - Behind the poem - Duke of Ferrara


My Last Duchess Questions and Answers : CLICK HERE

My Last Duchess Line-by-line Bengali Meaning:


That's my last Duchess painted on the wall,

ওটা আমার শেষ ডাচেসের ছবি, দেয়ালে আঁকা।


Looking as if she were alive. I call

দেখলে মনে হয় যেন তিনি জীবিত।


That piece a wonder, now: Fra Pandolf's hands

আমি ছবিটিকে অসাধারণ শিল্পকর্ম বলি। শিল্পী Fra Pandolf -এর হাত


Worked busily a day, and there she stands.

একদিন ধরে ব্যস্তভাবে কাজ করে এটি এঁকেছিল, আর এখন তিনি (duchess) দাঁড়িয়ে আছেন।


Will’t please you sit and look at her? I said

আপনি কি একটু বসে ছবিটি দেখবেন?


“Fra Pandolf” by design, for never read

আমি ইচ্ছে করেই ‘Fra Pandolf’ নামটি বললাম, কারণ


Strangers like you that pictured countenance,

আপনার মতো অচেনা লোকেরা যখন এই মুখটি দেখে,


The depth and passion of its earnest glance,

এর গভীর ও আবেগপূর্ণ দৃষ্টি লক্ষ্য করে,


But to myself they turned (since none puts by

তারা তখন আমার দিকে ফিরে তাকায়, কারণ


The curtain I have drawn for you, but I)

এই পর্দা সরিয়ে ছবিটি দেখানোর অধিকার শুধু আমারই।


And seemed as they would ask me, if they durst,

মনে হয়, তারা যেন জানতে চায়—যদি সাহস পেত—


How such a glance came there; so, not the first

এই দৃষ্টি ছবিতে এল কীভাবে। যদিও আপনিই প্রথম নন


Are you to turn and ask thus. Sir, ’twas not ('twas not = it was not)

যিনি এ প্রশ্ন করতে চান। স্যার,


Her husband's presence only, called that spot 

শুধু স্বামীর উপস্থিতির জন্যই আনন্দের লাল আভা ফুটে উঠত না


Of joy into the Duchess' cheek: perhaps Fra Pandolf chanced to say,

তার গালে। হয়তো Fra Pandolf হঠাৎ বলেছিলেন,


“Her mantle laps over my lady's wrist too much,”

“আমার লেডির হাতের উপর তার জামার অংশটা দিয়ে একটু বেশি ঢাকা পড়েছে,”


or “Paint must never hope to reproduce the faint

অথবা, “রঙ দিয়ে কখনোই পুরোপুরি ফুটিয়ে তোলা যায় না


Half-flush that dies along her throat.”

তার গলার উপর সেই হালকা লাল আভা।”


Such stuff was courtesy, she thought, and cause enough

এই ধরনের ভদ্র কথাকেই সে প্রশংসা মনে করত।


For calling up that spot of joy.

এতেই তার গাল আনন্দে লাল হয়ে উঠত। (she blushed)


She had a heart—how shall I say?—too soon made glad,

তার মন ছিল—কীভাবে আমি বোঝাই — সেটা খুশি হয়ে যেত


Too easily impressed; she liked whate'er she looked on,

খুব সহজেই। সে যা দেখত তাই পছন্দ করত,


and her looks went everywhere.

আর সবার দিকেই সে একইভাবে তাকাত।


Sir, ’twas all one!

স্যার, তার কাছে সবই সমান ছিল!


My favour at her breast,

আমার দেওয়া উপহার,


The dropping of the daylight in the West,

পশ্চিমে সূর্যাস্তের দৃশ্য,


The bough of cherries some officious fool

কোনো বোকা লোকের এনে দেওয়া চেরি ফুলের ডাল


Broke in the orchard for her,

তার বাগান থেকে ভেঙে আনা,


The white mule she rode with round the terrace—

বা সাদা খচ্চরে চড়ে টেরেসে ঘোরা—


all and each would draw from her alike the approving speech, or blush.

এসব সবকিছুতেই সে একইভাবে প্রশংসা করত, আনন্দ পেত 


She thanked men,—good! but thanked somehow—

সে লোকদের ধন্যবাদ দিত—এটা ভালো—কিন্তু


as if she ranked my gift of a nine-hundred-years-old name

সে যেন আমার নয়শো বছরের পুরোনো সম্মানিত নামকে


With anybody's gift.

অন্য যে কারও ছোট উপহারের সঙ্গে সমান ভাবত।


Who'd stoop to blame this sort of trifling?

এত তুচ্ছ বিষয় নিয়ে কে নিজেকে নিচু করে অভিযোগ করবে?


Even had you skill in speech

যদি আপনার খুব ভালো কথা বলার ক্ষমতাও থাকত 


to make your will quite clear to such an one,

এবং তাকে স্পষ্টভাবে বুঝিয়ে বলতেন,


“Just this or that in you disgusts me,”

“তোমার এই আচরণ আমাকে বিরক্ত করছে,”


Even then would be some stooping; and I choose never to stoop.

তবুও সেটা নিজেকে নিচু করা হত, আর আমি নিজেকে কখনই নিচু করব না।


Oh, sir, she smiled, no doubt,

হ্যাঁ স্যার, সে আমাকে দেখে হাসত—


Whene'er I passed her; but who passed without much the same smile?

কিন্তু অন্য কেউ গেলেও সে প্রায় একইভাবে হাসত।


This grew; I gave commands;

এটা ধীরে ধীরে বাড়তে লাগল। তখন আমি আদেশ দিলাম—


Then all smiles stopped together.

আর সব হাসি একসঙ্গে থেমে গেল।


There she stands as if alive.

এখন সে সেখানে দাঁড়িয়ে আছে—যেন জীবন্ত।


Will’t please you rise? We’ll meet the company below.

আপনি কি উঠবেন? আমরা নিচে অন্যদের সঙ্গে দেখা করব।


The Count your master's known munificence

আপনার প্রভু কাউন্টের উদারতার কথা আমি জানি,


Is ample warrant that no just pretence of mine for dowry will be disallowed;

তারই অঢেল প্রমান এই যে আমার যৌতুকের ন্যায্য দাবির অজুহাতকে অস্বীকার করা হবে না।


Though his fair daughter's self... is my object.

যদিও তার সুন্দর কন্যাই আমার আসল লক্ষ্য


Notice Neptune, though, taming a sea-horse,

(যাওয়ার আগে) ওই মূর্তিটা দেখুন—সমুদ্রদেবতা Neptune একটি সমুদ্রঘোড়াকে বশে আনছেন।


Thought a rarity, which Claus of Innsbruck cast in bronze for me.

যদিও খুব বিরল শিল্পকর্ম, যা Claus of Innsbruck ব্রোঞ্জ দিয়ে আমার জন্য তৈরি করেছিলেন।


My Last Duchess by Robert Browning - Full Poem in Bengali / Bengali Summary of My Last Duchess by Robert Browning

ওটা আমার শেষ ডাচেসের ছবি দেয়ালে ঝুলছে। ছবিটা দেখে মনে হয় যেন তিনি এখনও জীবিত। আমি একে সত্যিই অসাধারণ শিল্পকর্ম মনে করি। শিল্পী Fra Pandolf একদিন খুব ব্যস্তভাবে কাজ করে এই ছবিটি এঁকেছিলেন, আর এখন তিনি সেখানেই দাঁড়িয়ে আছেন যেন জীবন্ত। আপনি কি বসে ছবিটা দেখতে চান?

আমি ইচ্ছা করেই ‘Fra Pandolf’ নামটি বললাম। কারণ আপনার মতো অচেনা লোকেরা যখন এই ছবির মুখের গভীর ও আবেগপূর্ণ দৃষ্টি দেখে, তখন তারা আমার দিকে ফিরে তাকায়—কারণ এই পর্দা সরিয়ে ছবিটি দেখানোর অধিকার তো কেবল আমারই। তাই তারা যেন জানতে চায়, কীভাবে এমন দৃষ্টি ছবিতে এল।

শুধু তার স্বামীর উপস্থিতির কারণে তার গালে আনন্দের লাল আভা ফুটে ওঠেনি। হয়তো Fra Pandolf বলেছিলেন, “আমার লেডির হাতের উপর তার কাপড়টা একটু বেশি পড়েছে,” অথবা “রঙ দিয়ে কখনোই তার গলার ওপরের সেই হালকা লাল আভাটা পুরোপুরি আঁকা যায় না।” এই ধরনের ভদ্র মন্তব্যকেই সে বড় প্রশংসা মনে করত এবং তাতেই তার গাল লাল হয়ে উঠত।

তার মন ছিল এমন—কীভাবে বলব—খুব সহজেই আনন্দিত হয়ে যেত। সামান্য কিছু দেখলেই সে খুশি হত। সে যা দেখত, সবই পছন্দ করত, এবং সবার দিকে একইরকম হাসি দিত।

আমার দেওয়া সম্মান, পশ্চিমে সূর্যাস্তের আলো, বাগান থেকে কোনো অবোধ-বুদ্ধু লোকের এনে দেওয়া চেরি ফুলের ডাল, কিংবা সাদা খচ্চরে চড়ে টেরেসে ঘোরা—এসব সবকিছুকেই সে একই রকম আনন্দ ও প্রশংসা দিয়ে গ্রহণ করত।

সে লোকদের ধন্যবাদ দিত—এটা ভালোই। কিন্তু সে এমনভাবে ধন্যবাদ দিত যেন আমার দেওয়া নয়শো বছরের পুরোনো সম্মানিত নামটিকে অন্য কারও ছোট উপহারের সঙ্গে একইভাবে মূল্য দিচ্ছে।

এমন তুচ্ছ বিষয় নিয়ে তাকে দোষ দেওয়ার জন্য কি আমি নিজেকে নিচু করব? ধরুন, আমি খুব ভালোভাবে কথা বলতে পারতাম এবং তাকে বলতাম—“তোমার এই আচরণ আমাকে বিরক্ত করছে,” অথবা “এখানে তুমি সীমা ছাড়িয়ে যাচ্ছ।” তবুও সেটা যেন নিজেকে ছোট করা হত। আর আমি কখনোই নিজেকে নিচু করি না।

হ্যাঁ, সে আমাকে দেখলে হাসত। কিন্তু অন্যরা গেলেও সে প্রায় একই রকম হাসত। ধীরে ধীরে এটা বাড়তে লাগল। তারপর আমি নির্দেশ দিলাম—আর সব হাসি একসঙ্গে থেমে গেল।

এখন সে সেখানে দাঁড়িয়ে আছে—যেন জীবন্ত।

আপনি কি উঠবেন? আমরা নিচে অন্যদের সঙ্গে দেখা করব। আবার বলছি, আপনার প্রভু কাউন্টের উদারতা এত বেশি যে আমার যৌতুকের দাবি তিনি নিশ্চয়ই অস্বীকার করবেন না। যদিও শুরুতেই আমি বলেছি, আমার আসল উদ্দেশ্য হলো তার সুন্দর কন্যা।

চলুন, আমরা একসঙ্গে নিচে যাই। যাওয়ার আগে ওই মূর্তিটা লক্ষ্য করুন—সমুদ্রদেবতা Neptune একটি সমুদ্রঘোড়াকে বশে আনছেন। এটি খুবই বিরল শিল্পকর্ম, যা Claus of Innsbruck আমার জন্য ব্রোঞ্জ দিয়ে তৈরি করেছিলেন।


Word Meaning of My Last Duchess by Robert Browning:

Duchess — Wife or widow of a duke — ডিউকের স্ত্রী / ডাচেস

Countenance — Face or facial expression — মুখমণ্ডল / মুখের ভাব

Earnest — Serious and sincere — আন্তরিক / গভীর

Durst — Old form of “dare” — সাহস করা

Mantle — Cloak or loose covering — চাদর / আবরণ

Laps — Falls or hangs loosely over — ঢেকে যায় / ঝুলে পড়ে

Courtesy — Polite behaviour — ভদ্রতা

Half-flush — Slight blush — হালকা লজ্জার আভা

Impressed — Strongly affected — সহজে প্রভাবিত

Bough — Large branch of a tree — গাছের বড় ডাল

Officious — Too eager to help — অতিরিক্ত উৎসাহী / বাড়াবাড়ি করে সাহায্যকারী

Orchard — Garden of fruit trees — ফলের বাগান

Mule — Animal like a donkey used for carrying loads — খচ্চর

Terrace — Raised platform or open sitting area — উঁচু চত্বর / বারান্দা

Approving — Showing approval — প্রশংসাসূচক

Ranked — Considered equal — সমান মর্যাদা দেওয়া

Trifling — Unimportant — তুচ্ছ

Disgusts — Causes dislike — বিরক্ত করে

Exceed — Go beyond a limit — সীমা অতিক্রম করা

Lesson’d (lesson) — Taught or instructed — শিক্ষা দেওয়া

Forsooth — Indeed / truly (old usage) — সত্যিই / আসলেই

Stooping — Lowering one’s dignity — নিজেকে ছোট করা

Commands — Orders — আদেশ

Munificence — Great generosity — উদারতা

Pretence — Claim or excuse — দাবি / অজুহাত

Dowry — Property or money given at marriage — যৌতুক

Nay — No / rather — না / বরং

Taming — Controlling or making obedient — বশে আনা

Sea-horse — Mythical sea creature — সমুদ্রঘোড়া

Cast (in bronze) — Made by pouring metal into a mould — ধাতু ঢেলে তৈরি করা / ঢালাই করা


Behind the poem My Last Duchess by Robert Browning

Robert Browning in his poem, 'My Last Duchess' portrays a controlling, and narcissistic Renaissance aristocrat, likely based on Alfonso II d'Este. Here, in the poem, He represents the abuse of power, viewing his late wife as a mere object or piece of art, who was killed because of his jealousy and obsessive nature. 

'My Last Duchess' was published in 1842. Earlier, Robert Browning was researching the history of Ferrara in 16th-century Italy. 

Alfonso II married Lucrezia di Cosimo de' Medici in 1558 when she was only fourteen years old. She died just three years later, at the age of seventeen, and many people believed that her death was suspicious. There were even rumours that she had been poisoned. Soon after her death, the Duke started arranging another marriage that would bring him greater political and social advantage. Browning probably discovered this story while studying history and used it as the basis for his poem.

By placing the poem in Renaissance Italy, Browning could quietly comment on the society of his own time—the 19th-century Victorian age. Through the character of the Duke, the poem shows problems such as the oppression of women, their treatment as objects, and the misuse of male power. In many ways, it reflects how Victorian women were often treated like property and were expected to be obedient and submissive to their husbands. Browning first gave the poem the title 'Italy', but later changed it to 'My Last Duchess: Ferrara' to focus more clearly on the Duke’s character.


ABOUT THE SPEAKER- DUKE OF FERRARA

Real Name: Alfonso II d'Este 
Spouses: 
First Duchess: Lucrezia de' Medici (m. 1558–1561)
Second Duchess: Barbara of Austria (m. 1565–1572) 
Third Duchess: Margherita Gonzaga (m. 1579–1597)

I do not own the image. These are collected.




THANK YOU~

My Last Duchess Questions and Answers : CLICK HERE


School Essays and Textual Writings of Blossoms Class VI West Bengal Board

EASY SCHOOL ESSAYS FOR CLASS V-VI Students


Students of Class VI often need to write short essays for exams and practice from the English textbook as per the syllabus of the West Bengal Board. In this post, you will find simple and easy essays on important topics such as My School, My Hobby, My Pet, Good Habits, Our Country, Visit to a Circus Show, Visit to a Place of Interest, Your National Flag, My Favourite Festival, and My Favourite Season. There are also essays from 'Blossoms' (Class 6 English book, WBBSE) and are written in clear language to help students learn and practice effectively.


My School


School is often called a second home because after home, we spend most of our time at school. The name of my school is ___________. It has many classrooms, a library, and a big playground. The teachers are kind and teach us with care. They help us understand lessons and encourage us to do our best. I enjoy reading books in the library and playing games with my friends during tiffin time. In school, we learn discipline and good habits that help us in our life. We celebrate festivals, sports day, and other events together which makes the school life joyful. School teaches us to be better people in life. Moreover, we also learn about friendship and values here. I am proud of my school.



My First Day at School


My first day of school was one of the most memorable days of my life. I was admitted to _____________. The first day was full of both excitement and nervousness. As I walked through the front gate, the large building, long corridors, and the laughing and shouting of the students overwhelmed me. My nervousness was gone when I met the teachers. They are kind and caring. I made several friends on the very first day, and my happiness knew no bounds. We shared stories and laughter throughout the day. My friends and I had so much fun exploring the school building and playing in the playground during tiffin time. When the final bell rang at 4:30 pm, I returned home full of joy for this new beginning. I shall always remember that day.


My Hobby


Having a hobby is important for all because it keeps our mind healthy and busy in a good way. My hobby is painting. I love to make pictures of nature, birds and people. It is like capturing a beautiful moment by my own hand. Whenever I get free time, I sit with my sketchbook, pencils and colours. Painting makes me feel calm and happy. Painting helps one to notice things closely and feel it. It also enriches one aesthetically. It helps me use my imagination and express my feelings. My family supports my hobby of painting and encourages me to improve. I also participate in various art competitions where I can share my works with others and can also get inspirations from others. My hobby gives me joy and helps me to be creative. I wish to become better at it every day and grow up as an artist.



My Pet

(Dog)
Having a pet means having a best friend at home. A pet gives us a lot of happiness and mental support. I have a pet dog named Bruno. He is very energetic and friendly. Bruno loves to run around and play with me. He can immediately make anyone happy with his cheerful personality. He guards our house and barks at strangers, and keeps us safe. I feed him milk, biscuits, and rice with meat. He is very loyal, and whenever I feel sad, Bruno comes near me and makes me happy. When I am out, he patiently waits for me and when I return, he jumps around happily. Every afternoon I take him out for a walk. Bruno is not just a pet to us, he is part of family. I love him very much and take good care of him.

(Cat)
Having a pet means having a best friend at home. A pet gives us a lot of happiness and mental support. I have a cat as my pet. His name is Lama. He has pure white colour fur and there are some orange patches on it. He has beautiful green round eyes. He loves to eat fish and milk. He also loves to sleep and hunt small insects for fun. I like to cuddle him all the time. He looks adorable when he curls up to take a nap. He likes to play with toys. He is very affectionate when I pet him. He does not need a lot of care and he can always brighten up my day. He stays with me all the time. He is very curious and naughty. Lizzy is very playful and loyal companion. I feel very sad whenever he falls sick. Pets teach us love and care. I love to have Lizzy as my dearest pet.



Good Habits


We need to learn good habits because they help us to become better human beings. We should wake up early, brush our teeth and keep ourselves clean. Studying regularly and working hard are necessary for success in life. We should always respect elders and speak politely. We should always eat healthy food and avoid junk food. We keep our room, house, school and city clean. We should always support people in their problems. Going school on time is also a good habit. We should cut our nails regularly. After eating, we must throw food packets in the dustbin. Good habits guide us in life forever. If we follow them, we will receive respect and feel proud. Good habits are essential for a happy and successful life. 



Our Country


India is my country and I love it very much. It is a beautiful nation and the seventh-largest country by area in the world. India is the land of many languages, cultures, and traditions. People celebrate different festivals with joy and unity. India has a rich history of freedom fighters who fought bravely for independence. Our national bird is the peacock, and our national animal is the tiger. Our national fruit is the mango. Our national anthem is 'Jana gana mana'. Our national game is hockey. India's national flag consists of three colours: saffron, white and green. In the middle it has the Ashoka Chakra. The national flag makes us proud. The Himalayas, the world’s highest mountain range, pass through India. It has many rivers, plains and a desert. India has famous monuments like the Taj Mahal and Red Fort. Our country teaches us unity in diversity. I feel proud to be an Indian. I wish to serve my country and make it better.



Visit to a Circus Show


Last month I went to a circus show with my parents and sibling. It was so much fun. I was so excited when I went inside the tent. It was beautifully decorated with colourful cloths. The clowns made us laugh with their funny dresses and activities. I was amazed to see the acrobats performing amazing tricks high in the air. Elephants, tigers, and horses also took part in the show. I really loved their acts. The audience cheered and clapped loudly with each performance. There were also tightrope walking, cycling, juggling, and other shows. I was surprised to see how brave the performers were. It was a wonderful experience, and I enjoyed it very much. The circus show is deeply carved in my memory that I will never be able to forget.



Visit to a Place of Interest


Last Sunday I visited the Birla Planetarium with my family members. I was very excited about the journey because it is one of the famous visiting places in Kolkata. The building looks very beautiful with a white dome-like structure. I always wondered about the unknown sky above me. So, when I went inside, I felt very excited. Inside, there is a big hall, we watched a space show about stars, planets, and the solar system. It felt like the roof had disappeared, and I was sitting right under a starry sky. A voice explained many things about the sun, moon, planets, and galaxies in a very easy way. I was amazed to see all of these so closely. Visiting the planetarium was fun and also educational. It made me realize how big and beautiful our universe is. It was a very memorable trip of my life.



Our National Flag


The national flag is a symbol of pride, unity, and freedom. Every independent nation has its own unique flag. Our national flag is called the 'Tiranga' or Tricolour. It was adopted in its current form in July 1947. It has three colours: saffron at the top, white in the middle, and green at the bottom. In the centre, there is a blue Ashoka Chakra with 24 spokes. It is called 'Dharma Chakra'. In the national flag, the saffron colour stands for courage, white stands for peace, and green stands for growth. The Ashoka Chakra stands for righteousness, justice and progress. We hoist the flag in government offices, schools and colleges on important days like Independence Day and Republic Day. The Indian flag represents the unity in the diversity of our nation. The national flag reminds us of our freedom and unity. It is very important for us and all Indians respect the national flag.



My Favourite Festival


My Favourite Festival Diwali

In India, we celebrate many festivals. Among them, my favourite festival is Diwali. It is called the festival of lights. Diwali is celebrated in the month of October or November. Diwali is celebrated to signify that light wins over darkness and good wins over evil. In Diwali, people decorate their houses with lamps, candles, and rangoli. Indians worship Goddess Lakshmi and Lord Ganesha on this day. I burst firecrackers with my friends and family members and enjoy sweets. Families visits and give gifts each other. Diwali brings joy, happiness, and togetherness. Diwali fills our hearts with warmth and brings everyone together in celebration. I always look forward to this festival with great excitement and joy. It is the most beautiful festival for me.


My Favourite Festival Eid

In India, we celebrate many festivals. Among them, Eid-ul-Fitr is my favourite festival. It is a joyous occasion marking the end of Ramadan, the holy month of fasting. It is a celebration of gratitude, unity, and love. Eid is a festival of brotherhood and charity. On this day, Muslims gather at mosques or open grounds in large numbers to offer special morning prayers. There is a tradition of sharing meals, exchange greetings of "Eid Mubarak" and visit friends and relatives. On this day, children receive gifts and money from the elders. Eid is truly a time of joy, fostering harmony and strengthening bonds within the community. That is why Eid-ul-Fitr is my favourite festival.



My Favourite Season


My Favourite Season Winter

India has many seasons but my favourite season is winter. In our country, winter usually comes in December and January. I eagerly wait for winter every year. Winter is free from intense heat of summer, and we can wear comfortable dresses. The weather is cool and pleasant at that time. The mornings are often misty, creating a magical and cozy atmosphere. We can enjoy hot food like soup, tea, and sweets in winter. In this time, I love playing outside because the sun feels warm and nice. Winter brings many festivals like Christmas. It is also the time for holidays and picnics. We can have fresh fruits and vegetables at this time. It is the best season for me because it makes life enjoyable. Winter brings happiness and comfort. Winter brings a perfect blend of natural beauty, festive joy, and relaxing moments, making it my favourite time of the year.



My Favourite Season Spring

India has four seasons but my favourite season is spring. In our country, spring usually stays for February and March. It is my favourite season because it brings a refreshing and vibrant nature. Spring fills the whole world with colourful and bright flowers, pleasant temperature and singing birds. After winter's cold, the trees revive and the temperature is also very comforting making it not too cold or too hot. It is a wonderful time to go outdoors. It is the time for festival of colour, Holi. It is the best season for me because it makes life enjoyable. Spring brings happiness and comfort. This time has a perfect blend of natural beauty, festive joy and relaxing moments making it my favourite time of the year.

Amarnath by Sister Nivedita Text and Bengali Meaning | Class 11 Semester 1 WBBHSE


AMARNATH - by Sister Nivedita 

Whole Text and Proper Bengali Meaning 

The prose “Amarnath” by Sister Nivedita is an important text in the WBCHSC Class 11 Semester 1 English syllabus. Here, Sister Nivedita describes a journey to Amarnath with Swami Vivekananda and everything they saw during that time. This article provides the complete text along with a detailed and easy Bengali meaning, so that students can understand the lesson clearly. It will help Class 11 WBCHSE students prepare the chapter easily for exams and improve their understanding of the text.

SEE ALSO-
The Swami and Mother-Worship - Text and Bengali Meaning : Here
The Swami and Mother-Worship - MCQ type Questions : Here 


TEXT :


It was in the course of an open-air meal in the Mogul Gardens at Achhabal, that the Swami suddenly announced that he would go to Amarnath with the pilgrims, and take his daughter with him. Within our little party, there was too much feeling of delighted congratulation, for any obstacle to be put in the way of the fortunate member. And aided thus, as well as by the State officer, in charge of the journey, preparations went forward for this unique experience.

তখন আছাবলের মোগল বাগানে খোলা আকাশের নিচে খাবার খাওয়া হচ্ছিলো, হঠাৎ স্বামীজি ঘোষণা করলেন যে তিনি তীর্থযাত্রীদের সঙ্গে অমরনাথ যাবেন এবং তাঁর কন্যাকেও সঙ্গে নিয়ে যাবেন (কন্যা বলতে ভগিনী নিবেদিতা, কারণ নিবেদিতা কে তিনি মানসকন্যা করেছিলেন)। আমাদের ছোট দলের মধ্যে আনন্দ ও অভিনন্দনের এত বেশি অনুভূতি ছিল যে, এই সৌভাগ্যবান সদস্যের পথে কোনো বাধা দেওয়ার প্রশ্নই ওঠেনি। এভাবেই, এবং যাত্রার দায়িত্বে থাকা রাজ্যের কর্মকর্তার সাহায্যে, এই অনন্য অভিজ্ঞতার জন্য প্রস্তুতি শুরু হয়ে গেল।

Kashmir seemed, in those weeks, to be full of pilgrims. We left Achhabal, and returned to our boats at Islamabad, for final arrangements, and everywhere we saw the march of gathering hosts. It was all very quiet and orderly and picturesque. Two or three thousand people would encamp in a field, and leave it before dawn, with no trace of their occupation, save the ashes of their cookingfires. They carried a bazaar with them, and at each halting place, the pitching of tents, and opening of shops, took place with incredible rapidity. Organisation appeared to be instinctive. A broad street would run through the middle of one part of the camp, and here one could buy dried fruits, milk, dahls, and rice. The tent of the Tehsildar,-with that of the Swami on one side, and my own on the other,-was generally placed near some advantageous spot for the lighting of the evening fire, and thus his neighbourhood tended to form a social centre.

সেই কয়েক সপ্তাহে মনে হচ্ছিল কাশ্মীর যেন তীর্থযাত্রীতে ভরে গেছে। 
শেষ প্রস্তুতি নেওয়ার জন্য আমরা আছাবল ছেড়ে ইসলামাবাদে আমাদের নৌকায় ফিরে এলাম, এবং চারদিকে আমরা তীর্থযাত্রীদের ক্রমবর্ধমান সমাবেশ দেখতে পেলাম। সবকিছুই ছিল খুব শান্ত, সুশৃঙ্খল এবং মনোরম। দুই-তিন হাজার মানুষ একটি মাঠে শিবির করত এবং ভোর হওয়ার আগেই চলে যেত, তাদের থাকার একমাত্র চিহ্ন থাকত শুধু রান্নার আগুনের ছাই। তারা নিজেদের সঙ্গে একটি চলমান বাজারও নিয়ে চলত। প্রতিটি বিশ্রামের স্থানে খুব দ্রুত তাবু খাটানো এবং দোকান বসানোর কাজ শুরু হয়ে যেত। মনে হতো এইসব গোছানো গোছানোর ব্যাপারটা যেন তাদের স্বভাবজাত। শিবিরের এক অংশের মাঝখান দিয়ে একটি চওড়া রাস্তা থাকত, আর সেখানে শুকনো ফল, দুধ, ডাল এবং চাল কেনা যেত। তহসিলদারের তাবু—এক পাশে স্বামীজির তাবু এবং অন্য পাশে আমার তাবু—সাধারণত এমন জায়গায় বসানো হতো যেখানে সন্ধ্যার আগুন জ্বালানো সুবিধাজনক। ফলে তাঁর (স্বামীজির) তাবুর আশপাশের জায়গাটি ধীরে ধীরে এক ধরনের সামাজিক মিলনকেন্দ্রে পরিণত হতো।


There were hundreds of monks, of all the orders, with their Gerrua tents, some no larger than a good-sized umbrella, and amongst these, the Swami's influence appeared to be magnetic. The more learned of them swarmed about him at every halting place, filling his tent, and remaining absorbed in conversation, throughout the hours of day light. The talk on their side, he told us afterwards had been all of Siva, and they had remonstrated with him seriously, when he had insisted, occasionally, on drawing their attention to the world about them. Even foreigners, they urged, were men. Why make such distinctions between Swadesh and bidesh? Nor could many of them understand the warmth of his love and sympathy for Mohammedanism. The same other-world-liness that made Swadesh and bidesh indistinguishable, also prevented these simple souls from formally conceiving of a unity, in which Hindu and Mohammedan were but rival elements. The soil of the Punjub, they argued, was drenched with the blood of those who had died for the faith. Here, at least, let him practise a narrow orthodoxy! In answer to this, as became one who was, in fact 'an anachronism of the future', the Swami made those practical concessions of the moment that were expressive of his love for the brethren, and drove his principles home to their minds with the greater force and vehemence. But, as he told the tale of his warm discussions, the foreign mind could not help, with some amusement, noting the paradox that the Tehsildar himself, and many officers and servants of the pilgrimage, had been Mussulmans, and that no one had dreamt of objecting to their entering the Cave with the Hindu worshippers, on the ultimate arrival at the shrine. The Tehsildar came afterwards, indeed, with a group of friends, begging formal acceptance by the Swami as disciples; and in this, no one seemed to find anything incongruous or surprising.

সেখানে সব ধরনের সম্প্রদায়ের শত শত সন্ন্যাসী ছিলেন। তাদের গেরুয়া রঙের তাবুগুলির মধ্যে অনেকগুলোই ছিল খুব ছোট, প্রায় বড় একটি ছাতার মতো। এই সব সন্ন্যাসীদের মধ্যে স্বামীজির প্রভাব ছিল যেন এক চুম্বকের মত আকর্ষণীয়। যেসব সন্ন্যাসী বেশি পণ্ডিত ছিলেন, তারা প্রতিটি বিশ্রামের জায়গায় স্বামীজির চারপাশে ভিড় জমাতেন। তারা তাঁর তাবুতে এসে দিনের আলো থাকা পর্যন্ত গভীর আলোচনায় মগ্ন থাকতেন। পরে স্বামীজি আমাদের বলেছিলেন যে তাদের আলোচনার বিষয় ছিল মূলত শিবকে নিয়ে। মাঝে মাঝে যখন স্বামীজি তাদের আশপাশের জগতের দিকে দৃষ্টি দিতে বলতেন, তখন তারা তা নিয়ে আপত্তি জানাতেন। তাদের মতে, বিদেশিরাও মানুষই। তাহলে স্বদেশ আর বিদেশের মধ্যে এত পার্থক্য কেন করা হবে? তাদের অনেকেই আবার মুসলমান ধর্মের প্রতি স্বামীজির গভীর ভালোবাসা ও সহানুভূতি বুঝতে পারতেন না। তাদের এই পার্থিব জগতের প্রতি উদাসীনতা এমন ছিল যে স্বদেশ ও বিদেশ তাদের কাছে একই মনে হতো। একই কারণে তারা ভাবতেই পারতেন না যে এমন এক ঐক্য থাকতে পারে, যেখানে হিন্দু ও মুসলমান কেবল ভিন্ন ভিন্ন উপাদান। তারা যুক্তি দিতেন যে পাঞ্জাবের মাটি ধর্মের জন্য প্রাণ দেওয়া মানুষের রক্তে ভিজে আছে। অন্তত এখানে যেন স্বামীজি কঠোর ধর্মীয় নিয়ম মেনে চলেন। এর উত্তরে স্বামীজি, যিনি আসলে ভবিষ্যতের এক অগ্রগামী মানুষ ছিলেন, পরিস্থিতি অনুযায়ী কিছু ব্যবহারিক সমঝোতা করতেন। এতে তাঁর সহযাত্রীদের প্রতি ভালোবাসা প্রকাশ পেত, কিন্তু একই সঙ্গে তিনি নিজের নীতিগুলিও তাদের কাছে দৃঢ়ভাবে তুলে ধরতেন। স্বামীজি যখন এই উষ্ণ আলোচনাগুলোর কথা বলতেন, তখন একজন বিদেশি হিসেবে আমার কাছে একটি বিষয় কিছুটা হাস্যকর মনে হয়েছিল। তীর্থযাত্রার তহসিলদার নিজে এবং অনেক কর্মকর্তা ও কর্মচারীই ছিলেন মুসলমান। অথচ কেউ কখনো আপত্তি করেনি যে তারা হিন্দু ভক্তদের সঙ্গে অমরনাথ গুহায় প্রবেশ করবে। পরে সেই তহসিলদারই কয়েকজন বন্ধুকে নিয়ে এসে স্বামীজির কাছে তাঁর শিষ্য হিসেবে গ্রহণ করার অনুরোধ করেন। আশ্চর্যের বিষয়, এতে কারও কাছে কোনো অসঙ্গতি বা বিস্ময়ের কিছু মনে হয়নি।

Leaving Islamabad, we caught up somewhere with the pilgrimage, and camped with it, for that night, at Pawan, a place famous for its holy springs. I can remember yet the brilliance of the lights reflected in the clear black waters of the tank that evening, and throngs of pilgrims proceeding in little groups from shrine to shrine.

ইসলামাবাদ ছেড়ে আমরা পথে কোথাও গিয়ে তীর্থযাত্রীদের দলের সঙ্গে মিলিত হলাম। সেই রাতে আমরা তাদের সঙ্গেই পাওয়ান নামে একটি স্থানে শিবির করলাম। জায়গাটি তার পবিত্র ঝরনাগুলির জন্য বিখ্যাত। এখনও আমার মনে আছে সেই সন্ধ্যায় ট্যাংকের স্বচ্ছ কালো জলে অসংখ্য আলোর ঝলকানি কী সুন্দরভাবে প্রতিফলিত হচ্ছিল। ছোট ছোট দলে তীর্থযাত্রীরা এক মন্দির থেকে আরেক মন্দিরে যাচ্ছিলেন।

At Pahlgam—the village of the shepherds–the camp halted for a day, to keep ekadasi. It was a beautiful little ravine floored, for the most part with sandy islands in the pebble-worn bed of a mountain stream. The slopes about it were dark with pine-trees, and over the mountain at its head was seen, at sunset, the moon not yet full. It was the scenery of Switzerland or Norway, at their gentlest and loveliest. Here we saw the last of human dwellings, a bridge, a farm house, with its ploughed fields, and a few saeter-huts. And here, on a grassy knoll, when the final march began, we left the rest of our party encamped.

পাহেলগাঁও—যার অর্থ রাখালদের গ্রাম—সেখানে একাদশী পালনের জন্য শিবির একদিনের জন্য থেমে ছিল। জায়গাটি ছিল একটি সুন্দর ছোট উপত্যকা। উপত্যকার মেঝে জুড়ে ছিল পাহাড়ি ঝরনার কাঁকরে-ভরা খাতের মধ্যে ছড়িয়ে থাকা বালুময় ছোট ছোট দ্বীপ। চারপাশের ঢালু পাহাড়গুলি ঘন পাইন গাছে ঢাকা ছিল। উপত্যকার মাথার ওপর পাহাড়ের পাশে সূর্যাস্তের সময় দেখা যাচ্ছিল প্রায় পূর্ণ হয়ে আসা চাঁদ। পুরো দৃশ্যটি ছিল সুইজারল্যান্ড বা নরওয়ের সবচেয়ে শান্ত ও মনোরম প্রাকৃতিক দৃশ্যের মতো। এখানেই আমরা মানুষের শেষ বসতি দেখেছিলাম—একটি সেতু, একটি খামারবাড়ি, যার পাশে চাষ করা জমি, আর কয়েকটি ছোট পাহাড়ি কুঁড়েঘর। এরপর যখন শেষ যাত্রা শুরু হলো, তখন একটি ঘাসে ঢাকা ছোট টিলায় আমরা আমাদের দলের বাকি সদস্যদের তাঁবুতে রেখে এগিয়ে গেলাম।

Through scenes of indescribable beauty, three thousand of us ascended the valleys that opened before us as we went. The first day we camped in a pine-wood; the next, we had passed the snow-line, and pitched our tents beside a frozen river. That night, the great camp-fire was made of juniper, and the next evening, at still greater heights, the servants had to wander many miles, in search of this scanty fuel. At last the regular pathway came to an end, and we had to scramble up and down, along goat-paths, on the face of steep declivities, till we reached the boulder-strewn gorge, in which the Cave of Amarnath was situated. As we ascended this, we had before us the snow-peaks covered with a white veil, newly fallen; and in the Cave itself, in a niche never reached by sunlight, shone the great ice-lingam, that must have seemed, to the awestruck peasants who first came upon it, like the waiting Presence of God.

অবর্ণনীয় সুন্দর দৃশ্যের মধ্য দিয়ে আমরা প্রায় তিন হাজার তীর্থযাত্রী একসঙ্গে সামনের উন্মুক্ত উপত্যকাগুলি দিয়ে উপরে উঠতে লাগলাম। প্রথম দিন আমরা একটি পাইন বনের মধ্যে তাঁবু ফেলেছিলাম। পরের দিন আমরা তুষাররেখা পার হয়ে একটি জমে যাওয়া নদীর পাশে তাঁবু খাটালাম। সেই রাতে বড় ক্যাম্পফায়ার জ্বালানো হয়েছিল জুনিপার কাঠ দিয়ে। আর তার পরের সন্ধ্যায়, আরও উঁচুতে উঠলে, অল্প এই জ্বালানি খুঁজতে চাকরদের অনেক দূর পর্যন্ত ঘুরে বেড়াতে হয়েছিল। অবশেষে চলার নিয়মিত পথ শেষ হয়ে গেল। তখন খাড়া পাহাড়ের ঢালে ছাগলের হাঁটাচলার সরু পথ ধরে উঠানামা করতে করতে আমরা এগোলাম, যতক্ষণ না পাথরে ভরা একটি গিরিখাতে পৌঁছালাম, যেখানে অমরনাথের গুহা অবস্থিত। সেখানে উঠতে উঠতে সামনে দেখা যাচ্ছিল সদ্য পড়া তুষারে ঢাকা সাদা শিখরগুলি। আর গুহার ভিতরে, এমন এক কোণে যেখানে কখনও সূর্যের আলো পৌঁছায় না, সেখানে জ্বলজ্বল করছিল সেই বিশাল বরফের শিবলিঙ্গ। প্রথম যে সাধারণ গ্রামবাসীরা এটি দেখে আশ্চর্য হয়েছিল, তাদের কাছে নিশ্চয়ই এটি ঈশ্বরের উপস্থিতির মতো মনে হয়েছিল।

The Swami had observed every rite of the pilgrimage, as he came along. He had told his beads, kept fasts, and bathed in the ice-cold waters of five streams in succession, crossing the river-gravels on our second day. And now, as he entered the Cave, it seemed to him, as if he saw Siva made visible before him. Amidst the buzzing, swarming noise of the pilgrim-crowd, and the overhead fluttering of the pigeons, he knelt and prostrated two or three times, unnoticed; and then, afraid lest emotion might overcome him, he rose and silently withdrew. He said afterwards that in these brief moments he had received from Siva the gift of Amar, —not to die, until he himself had willed it. In this way, possibly, was defeated or fulfilled that presentiment which had haunted him from childhood, that he would meet with death, in a Siva temple amongst the mountains.

স্বামীজি এই তীর্থযাত্রার সব নিয়ম মেনে চলেছিলেন। তিনি জপমালা জপ করেছিলেন, উপবাস রেখেছিলেন, এবং দ্বিতীয় দিনে নদীর পাথুরে তীর পার হওয়ার সময় পরপর পাঁচটি বরফঠান্ডা ঝরনায় স্নান করেছিলেন। আর এখন গুহায় প্রবেশ করার সময় তাঁর মনে হয়েছিল যেন তিনি শিবকে স্বচক্ষে দেখতে পাচ্ছেন। তীর্থযাত্রীদের ভিড়ের গুঞ্জন আর মাথার ওপর উড়তে থাকা পায়রার ডানার শব্দের মাঝেও তিনি নীরবে দু-তিনবার হাঁটু গেড়ে প্রণাম করলেন। তারপর আবেগে ভেসে যাওয়ার ভয়ে তিনি উঠে নিঃশব্দে বাইরে চলে এলেন। পরে তিনি বলেছিলেন, ওই অল্প সময়ের মধ্যেই তিনি শিবের কাছ থেকে ‘অমরত্বের বর’ পেয়েছেন—অর্থাৎ যতক্ষণ না তিনি নিজে ইচ্ছা করবেন, ততক্ষণ তাঁর মৃত্যু হবে না। হয়তো এভাবেই তাঁর ছোটবেলা থেকে মনে থাকা সেই অশুভ ইঙ্গিত —যে একদিন পাহাড়ের মধ্যে কোনো শিবমন্দিরে তাঁর মৃত্যু হবে, তার 
সমাপ্তি বা পরিবর্তন ঘটেছিল

Outside the Cave, there was no Brahminic exploitation of the helpless people. Amarnath is remarkable for its simplicity and closeness to nature. But the pilgrimage culminates—on the great day of Rakhibandhan, and our wrists were tied with the red and yellow threads of that sacrament. Afterwards, we rested and had a meal, on some high boulders beside the stream, before returning to our tents.

গুহার বাইরে অসহায় মানুষের ওপর কোনো ব্রাহ্মণ্য শোষণ ছিল না। অমরনাথ তীর্থস্থানটি বিশেষভাবে উল্লেখযোগ্য ছিল তার আরম্ভরহীন সরলতা এবং প্রকৃতির খুব কাছাকাছি থাকার জন্য । আর এই তীর্থযাত্রার চূড়ান্ত মুহূর্ততে আসে রাখীবন্ধনের দিন। সেদিন আমাদের কবজিতে সেই পবিত্র অনুষ্ঠানের লাল-হলুদ সুতো বেঁধে দেওয়া হয়েছিল। এরপর আমরা একটু বিশ্রাম নিয়েছিলাম এবং ঝরনার ধারে উঁচু পাথরের ওপর বসে খাবার খেয়েছিলাম। তারপর আবার নিজেদের তাঁবুতে ফিরে গিয়েছিলাম।

The Swami was full of the place. He felt that he had never been to anything so beautiful. He sat long silent. Then he said dreamily, "I can well imagine how this Cave was first discovered. A party of shepherds, one summer day, must have lost their flocks, and wandered in here in search of them. Then, when they came home to the valleys, they told how they had suddenly come upon Mahadev!"

স্বামীজি এই স্থানটির সৌন্দর্যে গভীরভাবে মুগ্ধ হয়েছিলেন। তাঁর মনে হয়েছিল, তিনি এর আগে এত সুন্দর কিছু কখনও দেখেননি। তিনি অনেকক্ষণ নীরবে বসে রইলেন। তারপর স্বপ্নময় ভঙ্গিতে বললেন, “আমি সহজেই কল্পনা করতে পারি, এই গুহাটি প্রথম কীভাবে আবিষ্কৃত হয়েছিল। কোনো এক গ্রীষ্মের দিনে একদল রাখাল তাদের ভেড়ার পাল হারিয়ে ফেলেছিল এবং খুঁজতে খুঁজতে এখানে এসে পড়েছিল। তারপর যখন তারা উপত্যকায় ফিরে যায়, তখন তারা সবাইকে বলেছিল যে তারা হঠাৎ মহাদেবের দর্শন পেয়েছে।”

Of my Master himself, in any case, a like story was true. The purity and whiteness of the ice-pillar had startled and enwrapt him. The cavern had revealed itself to him as the secret of Kailas. And for the rest of his life, he cherished the memory of how he had entered a mountain-cave, and come face to face there with the Lord Himself.

আমার গুরুর কাছে, ঠিক তেমনই একটি ঘটনাই যেন সত্যি ছিল। বরফের স্তম্ভটির নির্মলতা ও শুভ্রতা তাঁকে বিস্মিত ও গভীরভাবে আবিষ্ট করেছিল। সেই গুহাটি তাঁর কাছে কৈলাসের রহস্য যেন উন্মোচন করেছিল। জীবনের বাকি সময় তিনি সেই স্মৃতিকে সযত্নে ধরে রেখেছিলেন—যে একদিন তিনি একটি পাহাড়ি গুহায় প্রবেশ করেছিলেন এবং সেখানে স্বয়ং মহাদেবের মুখোমুখি হয়েছিলেন।

Autumn - J Clare Bengali Translation and Questions-Answers | Class 9 Bliss WB Board

AUTUMN - By John Clare Class 9 Text from Bliss WB Board Autumn Poem Bengali Meaning - আমার ভালো লাগে দমকা বাতাস যা সারাদিন কাঁপায় গরাদহীন জা...